রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: ঈদ পুনর্মিলনী

নাসিম আলী

নাচোলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এবং সাবেক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে চন্দ্রসখা উচ্চ বিদ্যালয় চত্বরে সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবির সভাপতি অ্যাড. একরামুল হক পিন্টু, রাজশাহী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) তোফায়েল আহম্মেদ এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন, দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র মাহাত। চন্দ্র শাখার হাই স্কুলের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মনিরুল ইসলাম সমাজ সেবক আনারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির বিল্ডার্স অ্যান্ড ডেভেলাপার কোম্পানির মামুন অর রশিদ, দৈনিক যুগান্তরের নাচোল প্রতিনিধি এবং বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জোহরুল ইসলাম জোহির দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি মোঃ নাসিম প্রমুখ। আলোচনা সভা শেষে সাবেক শিক্ষকদের মধ্যে সম্মানা স্মারক তুলে দেওয়া হয় এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…