রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেয়েদের মধ্যে প্রথম পুষ্পা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এসএসসি পরীক্ষার চাঁপাইনবাবগঞ্জ জেলার ফলাফলে ১২৬৬ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন শিবগঞ্জের মেয়ে আয়েশা মহিমা পুষ্পা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-বাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের মেয়ে পুষ্পা শিবগঞ্জের ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস পেয়ে ঊত্তীর্ণ হয়েছেন।

শুধু তাই নয়, তিনি ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৬ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জে মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন।

ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সজিব আহমেদ ও পুষ্পার বাবা আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়েশা মহিমা পুষ্পা শিবগঞ্জের সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন থেকে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।

সে সময় তিনি ৬০০ নম্বরের মধ্যে ৫৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় হন।করোনা মহামারির কারণে ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষা দেয়া হয়নি। পুষ্পার মা একজন গৃহিণী, তারা দুই ভাইবোন। তার ভাই ঢাকা বিশ্বিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্সের ছাত্র। পুষ্পা বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার ইচ্ছা একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করা।

ভালো ফলাফলের পেছনের কারণ জানতে চাইলে পুষ্পা বলেন মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের পাঠদান আর নিজের পরিশ্রমই তাকে এই ফলাফল এনে দিয়েছে। সকলের নিকট দোয়া চেয়েছেন মেধাবী পুষ্পা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…