সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গণঅভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ


গোমস্তাপুর প্রতিনিধি

জুলাই আগস্ট-এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনানিদের স্মরণে গোমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার( ১২ আগষ্ট)বিকেলে রহনপুর জ্ঞানচক্র একাডেমী চত্বরে উক্ত প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ করা হয়।এই চিত্রাংকন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলকে সৌজন্যে মূলক পুরস্কার এবং প্রথম, দ্বিতীয় তৃতীয়, চতুর্থ বিজয়ী কে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজনুর রহমান,আলিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অপু,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল,রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, বিএনপি নেতা ,রেজাউল ইসলাম বাবুল,মিজান, শফিকুল ইসলাম গাজী আসগার আলী।যুবনেতা, রবিউল ইসলাম,মনিরুল ইসলাম,হাসিব, ছাত্রনেতা, মুরসালিন, রাকিব,নাফিস,প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানাই, এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধার প্রতিভা ঘটাতে পেরেছি, এরকম প্রতিযোগিতা সামনে আমরা আরো চাই, প্রতিযোগীতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…