শনিবার, ৩০শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এতে নেতৃত্ব দেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেন। এসময় তার সাথে ছিলেন, সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপ-সহপরিচালক মাহাবুবুর রহমান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীররা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬ই মার্চ ২০২৬ রাত ০৮:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রহনপুরে আমরা ৯৩ এস,এস,সি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল