সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও দলীয় আলোচনা সভা


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির নেতাকর্মীদের সাথে লিফলেট বিতরণ ও দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ২৯ বিকেলে)রহনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে বিএনপি নেতারা।

লিফলেট বিতরণ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব,ইসমাইল হোসেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ-সভাপতি, রোসদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সামিরুল ইসলাম, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব, যুবনেতা,জুয়েল, হাসান আলী,ছাত্রনেতা মুরসালিন মোহাইমেনুল ইসলাম প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…