সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করলেন বিএনপির নেত্রী মাসউদা আফরোজ শুচি


গোমস্তাপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোমস্তাপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি।

মঙ্গলবার  বিকেল থেকে রাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। তিনি চৌডালা ইউনিয়নের বেলাল বাজার, শুক্রবারি বাজার, চৌডালা নুতুন বাজার, মাদ্রাসা মোড়, সোনারপাড়া, ফেরিঘাট বাজার ও গোমস্তাপুর ইউনিয়নে নিমতলা কাঠাল মোড়, গোমস্তাপুর বাজার।

এ সময় উপস্থিত ছিলেন,নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ, জেলা যুব দলের সদস্য, আল- আমিন বিশ্বাস, ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি, মাহবুবল আলম খোকন, সাধারণ সম্পাদক সোলেইমান আলী, চৌডালা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক বদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা, টিপু সুলতান,প্রমূখসহ বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…