সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বিএনপি নেত্রী পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন


গোমস্তাপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এড্যভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন করেন।

শনিবার সকাল এগারোটায় গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার, শুক্রবারি বাজার, চৌডালা নুতুন বাজার, মাদ্রাসা মোড়, সোনারপাড়া, ফেরিঘাট বাজার ও গোমস্তাপুর বাজার, বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার, রহনপুর পৌরসভার কলেজ মোড় , খোয়ারমোড়, রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার, রুকুনপুরগঞ্জ, আক্কেলপুর বাজার, পার্বতীপুর ইউনিয়নের আড্ডা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি একরামুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এড্যভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…