সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের রাজমিস্ত্রি মাদারীপুরে সহকর্মী ধাক্কায় ছাদ থেকে পড়ে মৃত্যু, সহকর্মী লিটন আটক


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাজমিস্ত্রি সজীব আলী (৩১) শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে মাদারীপুর জেলায় ছাদ থেকে পড়ে মৃত হয়েছে। মৃত সজীব গোমস্তাপুর উপজেলার গোপাল নগর গ্রামের মর্তুজার ছেলে।

এ ঘটনায় আটক কৃত লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।

ঘটনাস্থল: মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল এর নর্মিাধীন বাড়ীতে এ ঘটনা ঘটে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গত ১৯ আগষ্ট মঙ্গলবার রাজমিস্ত্রির কাজের জন্য মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামের জনৈক মোঃ জামাল, পিতা-মৃত ইউনুস আলী, এর নবনির্মিত বিল্ডিং এর কাজ করার জন্য যায়। গত ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর অনুমান পৌনে একটার সময় উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় নির্মান কাজ চলাকালীন সহকর্মী লিটন এর সাথে সজীব এর কাজের বিষয় নিয়া কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন, সজীবকে বিল্ডিং এর দ্বিতীয় তলা হইতে ধাক্কা মারিলে ভারসম্য রাখিতে না পারিয়া সজীব বিল্ডিং এর নিচে পাকার উপর পড়িয়া মাথায় গুরত্বর জখম প্রাপ্ত হইলে সঙ্গীয় থাকা লোকজন দ্রুত সজীবকে মাদারীপুর থানাধীন কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজীব ১২ সেপ্টেম্বর শুক্রবারে বিকেল ৩ টায় মৃত্যু বরণ করেন।

পরবর্তীতে সঙ্গীয় থাকা লোকজন স্থানীয় মাদারীপুর সদর থানায় না গিয়া মৃত সজীব ও লিটনকেসহ গোমস্তাপুর থানায় হাজির হইলে মৃত সজীব এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের এর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত লিটন কে চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…