সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৃষ্টি বাদল উপেক্ষা করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন ইঞ্জি: ইমদাদুল


নাসিম আলী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামেগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় ও রহনপুর পৌর এলাকার ট্রেন স্টেশন ও আম বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এর আগে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বজিনাথপুর হাটখোলা ঘাট পরিদর্শন মহানন্দা নদীর ঘাট পরিদর্শন কালে ও ৩১ দফা লিফলেট বিতরণের সময়,আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মাসুদ।

স্থানীয়ভাবে পরিচিত জনপ্রিয় ক্লিন ইমেজের অধিকারী চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।

এ সময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

জানা গেছে, বিএনপি’র ৩১ দফায় যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ।

লিফলেট বিতরণ কালে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।“

নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার—এটা কারো দয়ার দান নয়। তাই দমন-পীড়ন, মিথ্যা মামলা, হুমকি বা রাজনৈতিক বাধা দিয়ে আমাদের থামানো যাবে না। আল্লাহর উপর ভরসা করেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই কর্মসূচি মাধ্যমে আমরা তৃণমূলের নেতৃত্বকে প্রস্তুত করছি — যারা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। আমরা চাই পরিচ্ছন্ন, গণমুখী, জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…