রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৃষ্টিতেও বিএনপি'র ৩১ দফা লিফলেট বিতরন করলেন - ইঞ্জিঃ মাসুদ


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক, বেলাল বাজার, সুকুবাড়ী চৌডালা, চৌডালা পুরাতন বাজার, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পরিচালিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১"দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো কার্যক্রমটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোস্তাপুর,ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, আহসানুল হক হলের সাবেক ভিপি (বুয়েট) ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এর দিকনির্দেশনায়।

ইঞ্জিনিয়ার মাসুদ জানান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বড় ধরনের ভূমিকা রাখবে। এজন্য সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।এ সময় চৌডলার একটি বিএনপির অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ ও ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…