রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উত্তাল চাঁপাইনবাবগঞ্জ-২ এ বিএনপি'র প্রার্থী আমিনুলের পরিবর্তনের দাবিতে আবারো তিন উপজেলায় একযোগে বিশাল মশাল মিছিল


নাসিম আলী

ত্রয়োদশ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দিনে দিনে বেড়েই চলেছে। যোগ্য প্রার্থী মনোনয়নের দাবীতে তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ, চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিভিন্ন কর্মসূচি এবং সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলামের দুর্বল অবস্থান নিয়ে মুখ খুলছেন বিএনপি বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

উত্তাল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি'র ঘোষিত সম্ভাব্য প্রার্থী আমিনুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ধারাবাহিকভাবে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় সভা-সমাবেশ ও মশাল মিছিল ও আন্দোলন অব্যাহত রেখেছে তৃণালমূল বিএনপি'র নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর একযোগে নাচোল, গোমস্তাপুরের রহনপুর এবং ভোলাহাট উপজেলায় আবারো মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। নাচোল উপজেলার মমিন পাড়া থেকে শুরু করে নাচোল রেলস্টেশনে গিয়ে শেষ হয় অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএনপি'র কার্যালয় থেকে এবং ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে মশাল মিছিল গুলো বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল গুলা যথা স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতাকর্মীরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। যা প্রত্যাখান করেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। কারণ গত ১৭ বছরে নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ-খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য, দক্ষ ও ক্লিন ইমেজের নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হোক তবেই আমারা নির্বাচনে কাঙ্খিত বিজয় অর্জন করতে পারব।

এসময় তারা আরও বলেন, এই আসনে আরও ৪-৫ জন মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন। তাদের মধ্য থেকে যেকোন নেতাকে মনোনয়ন দিলে তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। নেতাকর্মীরা আশংকা প্রকাশ করেন যে সাধারণ জনগণ আমিনুল ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তাতে প্রার্থী পরিবর্তন করা না হলে বিএনপির পক্ষে এই আসনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন অসম্ভব।

এ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের রাজনীতিতে '৯০ দশকের ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন ( রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ দেশপ্রেমিককে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী পাওয়া যোগ্য ব্যক্তি।

তৃণমূলের নেতাকর্মীদের দাবী বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ ৯০ দশকে তার অবদান ও তার অভিজ্ঞতা বিবেচনা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ -২ সংসদীয় আসনে নমিনেশন দিয়ে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকা ও দেশের উন্নয়নে তাকে কাজে লাগবেন। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন বাংলাদেশীদেরকে স্বদেশে বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখতে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ার মাসুদকে বিএনপি'র নীতি নির্ধারকগণ নিশ্চয়ই (পোষ্টারম্যান) হিসাবে ব্যবহারের সুযোগ পুনঃবিবেচনা করবেন এবং মনোনয়নটা পুনঃ বিবেচনার দাবি জানান, মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ

র আগে একই দাবিতে গত রবিবার ২৩ (নভেম্বর) মশাল মিছিল, শুক্রবার (২১ নভেম্বর) ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও শুক্রবার ২১ নভেম্বর রাতে রহনপুরে সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন তৃণমূলের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দলের শুভাকান্কী সাধারণজনগণ। একই দাবিতে গত রবিবার (১৬ নভেম্বর) নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা৷ গত ১১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে নাচোল উপজেলা ও পৌর বিএনপি।

গত ০৬ নভেম্বর সমাবেশ করে দলীয় মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী ইঞ্জিঃ মুঃ ইমদাদুল হক মাসুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…