মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিক। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাত ৮ টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন,“রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ আমাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন,“একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি।

তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হয়।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…