রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা


সারওয়ার জাহান

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র সমিতির সাধারণ সম্পাদক ও রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী।

রহনপুরা রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুলতান আহম্মদের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলাউদ্দিন, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, বোয়ালিয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলী, বহিপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জনতা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর করিম, বেগুনবাড়ি বিআইবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বানু, নয়াদিয়াড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাজাহান আলী প্রমূখ। বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ সময় ছিল আপনাদের সঙ্গে থাকা। আজ আপনাদের মাঝ থেকে চাকরি জীবনের অবসর গ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞতা মনে করছি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক, কর্মচারী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য জীবন কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…