শনিবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুর জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন


সারওয়ার জাহান

"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

মঙ্গলবার  (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ শে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও রহনপুর পৌরসভা ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, কাউন্সিলর, সুধীজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

১৬ ঘন্টা ৪২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…