মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে যুবলীগ নেতা সেরাজুল ইসলামের ইন্তেকাল... জানাজা সম্পন্ন

ফাইল ছবি

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার (৪৮) রবিবার সকাল ১০.১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সকালে তার কলেজ পাড়াস্হ বাসভবন থেকে বের হয়ে একটি সভায় যোগদান করতে যাবার পথে হটাৎ হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ বিকেল ৫ .৩০ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও মরহুমের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সচিব জিল্লুর রহমান, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, তারিক আহমদ, মরহুমের সন্তান সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ।

জানাযায় আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, ইয়াসিন আলী শাহ, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, জামায়াতে ইসলামী নেতা ডঃ মিজানুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…