রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর পৌরসভায় ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

ছবি: রহনপুর পৌরসভা কার্যালয়

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫  অর্থ বছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার ২৬ মে  (২০২৪)বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ০১নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম, কাউন্সিলর ইসমাইল হোসেন, সহ অন্যান্য কাউন্সিলর গন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষণার শেষে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…