রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

ছবি: গোমস্তাপুরে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ শামিম তালুকদার (২৭) নামের একজনকে মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব।

গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয়। আসামি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার রেলকলোনী মহল্লার কবির তালুকদারের ছেলে শামিম তালুকদার।

রবিবার সকালে রাজশাহী র‌্যাব-৫ এর অধীনস্থ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামী তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ী জয়পুরহাট জেলায় হলেও মাদক সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিয়মিত আসতেন। এবং দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো। 

র‌্যাব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গোমস্তাপুরের রহনপুর এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। র‌্যাব উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহ হলে তল্লাশী চালিয়ে আসামীর হেফাজত হতে ৫৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…