সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস( ২০২৪)পালিত হয়েছে


গোমস্তাপুর প্রতিনিধি

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।

শুক্রবার  (০১ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন ।

এতে  সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজএ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রমূখ।

দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনা শেষে যুবকদের মাঝে ঋন চেক ও সনদ  বিতরণ করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…