শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের রাধানগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাধানগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় রাধানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আহবায়ক আলহাজ্ব মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাধানগর ইউনিয়ন বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্ট। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গনি হামিদ চৌধুরী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মোঃ আনিসুর রহমান। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি'র সদস্য সচিব ইসমাইল হোসেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি'র আহবায়ক রফিকুল ইসলাম রাজু, আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান অপু, রাধানগর ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক, আব্দুর রশিদ প্রমূখ । অনুষ্ঠানে রাধানগর ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে রাধানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব আনিসুর রহমান সভাপতি, সামাউল ইসলাম বাবলু সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে রাধানগর ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…