সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদস্য সচিব এম এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল রাইহান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সভাপতি, এম এম মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও ঈমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন করা হয়।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…