শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


গোমস্তাপুর প্রতিনিধি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর,আল-শামস এবং রাজাকারদের মতো স্থানীয় দোসরা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই নিশংস হত্যাযজ্ঞ চালায়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

১৪ ডিসেম্বর (শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মুক্তিযুদ্ধ সংসদ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা খায়রুল বাসার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিক কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি প্রমূখ।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…