রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে যুগ্ম সচিবের রহনপুর রেলস্টেশন পরিদর্শন


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. জিল্লুর রহমান ও ভূমি অধিশাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় স্টেশনে এলে তাদেরকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

এ সময় পাকশী রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, স্টেশনমাস্টার মামুনুর রশীদসহ রেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে টিকেট বিক্রির সিস্টেম, পার্কিং নির্মাণ, রেলের বেদখল হওয়া জায়গা উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রহনপুর স্টেশনের কার্যক্রম বিষয়ে কথা বলেন।

যুগ্মসচিব ড. মো. জিল্লুর রহমান বলেন, সারাদেশে রেলস্টেশনের উন্নয়ন হচ্ছে। এই স্টেশনের সামনে গাড়ি পার্কিং হবে। আপনারা সহযোগিতা করবেন। যদি না করেন, নির্দিষ্ট সময় পার হলে আমরাই ভেঙে দিব।

এ সময় তিনি গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতা, ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও রেলকর্মকর্তাদের সঙ্গে সমস্যা সমাধানে কথা বলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ২৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…