সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের ফারহান ইবনে রফিক পেলেন রাজশাহী বিভাগের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার


গোমস্তাপুর প্রতিনিধি

রাজশাহী বিভাগের গোমস্তাপুর উপজেলা থেকে একমাত্র স্বেচ্ছাসেবী হিসেবে "Best Volunteer Award 2024" অর্জন করলেন ফারহান ইবনে রফিক। Voluntary Service Overseas (VSO) Bangladesh, যা একটি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন ও দাতব্য সংস্থা এবং National Youth Forum কর্তৃক আয়োজিত “Best Volunteer Award 2024”-এ রাজশাহী বিভাগে দ্বিতীয় সেরা স্বেচ্ছাসেবক হিসেবে তিনি এই সম্মাননা লাভ করেন।

গতকাল (২০ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার Young Women's Christian Association of Bangladesh (YWCA) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ছয়টি বিভাগের নির্বাচিত সেরা স্বেচ্ছাসেবকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। এই আয়োজনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ৪৩ জন স্বেচ্ছাসেবককে তাদের অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, VSO Bangladesh - এর কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল ।

ফারহান ইবনে রফিক একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন “ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন, যার মধ্যে উল্লেখযোগ্য—অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, পরিবেশ সচেতনতা কার্যক্রম, রক্তদান কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন সহ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা।

ফারহানের নেতৃত্বে তাঁর সংগঠন ইতোমধ্যে ২০টির বেশি স্বেচ্ছাসেবী প্রোগ্রাম সম্পন্ন করেছে। এছাড়া, গোমস্তাপুর উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করছেন তিনি। তার এই নিরলস পরিশ্রম এবং সমাজের প্রতি দায়িত্ববোধের জন্যই তাকে রাজশাহী বিভাগের দ্বিতীয় সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়।

ফারহান ইবনে রফিক বলেন, "এই অর্জন কেবল আমার একার নয়, বরং সকল স্বেচ্ছাসেবী ও সহযোদ্ধাদের। এই স্বীকৃতি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করতে, অসহায়দের পাশে দাঁড়াতে এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করতে।"

এই সম্মাননা অর্জনের মাধ্যমে গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহী বিভাগে স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ফারহানের এই সাফল্য নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…