সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মুহা. হাসানুজ্জামান রিপন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্যবসায়ী ও সমাজসেবক খাইরুল ইসলাম, অভিভাবক রুহুল আমিন।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- খাতিজা খাতুন, মাহমুদা খাতুন, আনিকা রহমান, বিদায়ী শিক্ষার্থী তাননিম খাতুন, প্রাক্তন ছাত্রী জয়নব খাতুন।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মুহা. হাসানুজ্জামান রিপনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। এছাড়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…