সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্নস বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ মার্চ) বিকেলে রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন এর সভাপতিত্বে নিজ বাস ভবন সংলগ্ন এলাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।

ইফতার পূর্বে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…