শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে বিএনপি নেতার ইফতার সামগ্রী বিতরণ


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং (নাচোল - গোমস্তাপুর - ভোলাহাট) নিয়ে গঠিত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসলে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল সালাম তুহিন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪ টায় রহনপুর রেলওয়ে স্টেশনের ভ্যানস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রহনপুর পৌরসভা সহ নাচোল, গোমস্তাপুর ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে এ কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় আলহাজ্ব আব্দুস সালাম তুহিন বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছর পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। সাধারণ জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন- নিপীড়ন সহ্য করে বিগত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে আলহাজ্ব আব্দুস সালাম তুহিন বলেন, এখনও জনগণের পাশে থেকে কাজ করছে। কারণ বিএনপি জনগণের দল।

ইফতার সামগ্রী বিতরণের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ১৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…