সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা হামলা করে শিশু নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল 


গোমস্তাপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায়  নির্বিচারে বোমা হামলা করে শিশু হত্যা ও নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর রহনপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা  বিক্ষোভ মিছিল বের করে  রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলোনিমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য রাখেন  হিজবুল্লাহ, শিবির নেতা  মোত্তাকিম,মাওলানা শাহজালাল,তৌহিদবিন মুফাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য  তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার  জামে মসজিদের ইমাম  মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম  নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে,  ফিলিস্তিনের মুসলমানদের জন্য  অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে  এক হবার আহবান জানান।

সভা শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে  মোনাজাত করা হয়। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…