সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের যাতাহারা বাজার ও ডোবারমোড় বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ


গোমস্তাপুর প্রতিনিধি

সকল ব্যবসায়ী এক হও, মানব সেবায় এগিয়ে যাও” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত যাতাহারা বাজার ও ডোবারমোড় বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে।

গতকাল শুক্রবার( ১৮ এপ্রিল,) রাত সাড়ে আটটার দিকে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, ও বক্তব্য দেনঅত্র সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, সাদিকাতুল বারী, নির্বাচন কমিশনার, আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চলমান কমিটি মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি,রুহুল আমিন (সভাপতি),হেলাল উদ্দিন (সাধারণ সম্পাদক),আকবর আলী (সাংগঠনিক সম্পাদক) আবু বাক্কার (সিনিয়র সহ-সভাপতি) দেলোয়ার হোসেন (কোষাধ্যাক্ষ) কে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচনার কমিশনার সাদিকাতুল বারী।


এছাড়া অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি রুহুল আমিন। উক্ত কমিটি আগামী ০৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন।

নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের নির্বাচিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীদিনে দায়িত্ব পালনকালে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। এছাড়াও নির্বাচন কমিশন, নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রার্থী, সমর্থক, সাধারণ সদস্য (ভোটার), ভোট গ্রহণকালীন দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসন ও মিডিয়ার প্রতি সকল প্রকার সহযোগীতা প্রদানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছাজ্ঞাপন করেন।

প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বারী বলেন, গণতন্ত্র চর্চায় সবাইকে একযোগে কাজ করতে হবে। গ্রামের অসহায় ও দুস্থব্যক্তিদের কল্যাণে সমিতির ভূমিকা প্রসারিত করতে হবে। সমস্যাগ্রন্থ সমিতির সদস্যদের কল্যাণে সমিতিকে সর্বাত্মক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

উক্ত সমিতির সমৃদ্ধি ও প্রসার কামনা, নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও সার্বিক কল্যাণ সাধনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…