শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদ।

বক্তব্য রাখেন সুজনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমিটির সম্পাদক জারিফ হোসেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, হুজরাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রহনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ অন্যরা।

পরে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদকে সভাপতি, শাহীন আলমকে সম্পাদক ও সামিরুল ইসলাম কে যুগ্ম সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…