সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ইউএনওকে বিভিন্ন সংগঠনের বিদায় সংবর্ধনা 


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন।

গত মঙ্গলবার রাত ও বুধবার তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন,চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম ও আলাউদ্দিন পারভেজসহঅন্যরা।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় রহনপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম।

বুধবার গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।এসময় শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা সম্মিলিত সাংবাদিক ফোরাম গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব, রহনপুর রিপোর্টাস ক্লাব, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব ও গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ধ্যায় অফিসার্সক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত: তিনি সম্প্রতি বগুড়ার আদমদিঘী উপজেলায় বদলি হয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…