সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কাল বৈশাখী ঝড়ে জামালপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ঘর বিধ্বস্ত


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামালপুর গ্রামের এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার১৬মে (২০২৫) দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ে প্রতিষ্ঠানের দুইটি ঘর দুমরে মুচড়ে গেছে এবং ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জামালপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৭সালে প্রতিষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মুসলিম জাহান সহ সহকারী শিক্ষকগন বলেন, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছি কিন্তু শুক্রবার রাতে, কালবৈশাখী ঝড়ে আমাদের স্কুলের দুইটা ঘর সহ টিন, দরজা, জানালা ,ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ ,বিদ্যুতের মিটার সহ ,সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে,এতে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানে ব্যাহত হবে।

আমরা আর্থিক অসুবিধার কারণে এতদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছি। এখন আমাদের পক্ষে স্কুল ঘর পুনঃ নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই সরকারের প্রতি বিনীত আকুল আবেদন,যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে অবহেলিত ও বিনা বেতন পাঠদান করে আসছে তাদের বেতন-ভাতা চালু করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকার জন্য সরকারের সু দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমাদের স্কুল গুলো কে জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে এখন স্কুলের ঘর গুলো নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন।

প্রতিষ্ঠানের সভাপতি সাজ্জাদ হোসেন, বলেন স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা, পুনঃ নির্মাণ করার মতো শিক্ষকদের কাছে সে রকম অর্থ নেই। আমাদের স্কুলের শিক্ষকেরা খুব অসহায় হয়ে পড়েছে। তাই সরকারের কাছে একটায় দাবি স্কুল গুলো কে সরকারি করণ করা হোক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…