শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এক শিশুর মৃত্যু


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবার পাড়া গ্রামের শাকিমের মেয়ে।

বৃহস্পতিবার(২৯ মে) বিকেল পাঁচটার দিকে বাড়ী থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় । পরের স্থানীয় লোকজন কাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।

অপরদিকে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তিনি একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া আজাদের ছেলে।

তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।

নিহত শিশু লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…