সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত


গোমস্তাপুর প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(৩১ মে) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায়।

সভাপতিত্ব করেন, রহনপুর পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক,  এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য-৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ও বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, আলহাজ্ব আমিনুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি  ছিলেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহম্মদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি নেতা দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, ভোলাহাট উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার,যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলু, প্রমুখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…