মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় করেছেন বিএনপি দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ।

তিনি ১২ জুন বৃহস্পতিবার সকালে রহনপুর স্টার ফুড মিনি চাইনিজে মতবিনিময় করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রদলের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ছিলেন।

এই আসনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ মানব কল্যাণে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার।

তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…