মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৮ লক্ষ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা নাসিমের বিরুদ্ধে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর আগে কাজী গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মারুফ এর পুলিশের চাকরি করে দিব বলে তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৮ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে রহনপুর পৌরসভার বিশ্বাস পাড়া এলাকার সিরাজ বিশ্বাসের ছেলে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিশ্বাস।

এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন আমার ছেলের পুলিশের চাকরির করে দিব বলে আমার কাছ থেকে কয়েক বারে ৮ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছে নাসিম। পরবর্তীতে সে চাকরি করে দিতে না পারলে সে টাকা ফেরত চাইলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। বলে যে টাকা দিতে পারব না কিছু করার থাকলে করে নিস। এমনত তো অবস্থায় আমি দুশ্চিন্তায় ভুগছি। এই টাকা দেওয়ার জন্য এনজিও থেকে টাকা নিয়ে তাকে দিয়েছি সে এনজিওর ঘানি আমাকে এখনো টানতে হচ্ছে । এদিকে আমার পরিবারের উপার্জন কারি আমি একা হওয়ায় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি অনেক বিপদে আছি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত নাসিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এগুলো সবই মিথ্যা, ভিত্তিহীন আমার নামে মিথ্যা প্রচার করছে।পরবর্তীতে ছাত্রলীগ নেতা নাসিমের ভাই নবাব বিশ্বাস নিউজ না করার জন্য বলে এবং নিউজ করলে মানহানির মামলা দিব বলে সাংবাদিককে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (উপ-পরিদর্শক চলতি দায়িত্বে) কবির হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…