শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান


বি এম রুবেল আহমেদ

ভোলাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান করেছেন ডাঃ মোঃ মশিউর রহমান।

২ মার্চ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে দিনব্যাপী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্ত্রীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের আয়োজনে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্ত্রীদের হৃদরোগ, ডায়াবেটিকস ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান শুরুর পূর্বে সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক, মোঃ মনিরুদ্দীন মুন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমানসহ অন্যরা‌।

এ সময় ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে ঋণী। তাঁরা নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। আমরা তাঁদের এ ঋণ শোধ করতে পারবো না। তাঁদের রক্তের উপহার স্বাধীন বাংলাদেশে আজ আমি ডাক্তার। তাই স্বাধীনতার মাসে আজ ২ তারিখ পতাকা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান করতে পেরে আমি গর্বিত।

তিনি আরো বলেন, আগামীতে আরো বড় পরিসরে চিকিৎসা সেবা প্রদানের কথা ভাবছেন বলে জানান। ছবিক্যাপশন: ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন ডাঃ মোঃ মশিউর রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…