রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের


নিউজ ডেস্ক

আন্দোলনের মুখে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা।

স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসক সুজা উদ্দিন বলেন, মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে।

এদিকে সন্ধ্যায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের দাবি পূরণে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে, আমরা রোববার সকালে শাহবাগে ঢাকা অবরোধ শুরু করবো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…