রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইমরানকে ক্ষমতাচ্যুত করা সেই ‘নাটের গুরুর’ ভরাডুবি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

পাকিস্তানে ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ তারই একসময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন। তার এবারের নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে।

জানা গেছে, দুটি আসনেই ইমরানসমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে জাহাঙ্গীর খান তারিন বিপুলে ভোটে হেরেছেন।

শুক্রবার পাকিস্তান অবজারভারসহ দেশটির বেশকিছু সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টে ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন ইমরান খান। সেই সময় জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের 'নাটের গুরু' ছিলেন একসময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তারিনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। একসময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন জাহাঙ্গীর তারিন। এবার সেই তারিনেরই ভোটের লড়াইয়ে ‘করুণ পরিণতি’ হলো।

নির্বাচনি ফল বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) চেয়ারম্যান জাহাঙ্গীর তারিনকে হারিয়ে লোধরানে এনএ-১৫৫ আসনে সাদিক খান বালুচ এক লাখ ১৭ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

একইভাবে মুলতানে এনএ-১৪৯ আসনে পিটিআইসমর্থিত স্বতন্ত্র প্রার্থী মালিক আমির ডোগার এক লাখ ৪৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ৫০ হাজার ১৬৬ ভোট পেয়ে পরাজিত হন জাহাঙ্গীর তারিন। উভয় আসনে জাহাঙ্গীর তারিনের পরাজয় তার দলের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…