রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হাইড্রলিক হর্ন ব্যবহার করে জরিমানা গুনলেন ৩ ট্রাকচালক

সংগৃহীত ছবি

News Desk

জয়পুরহাটে হাইড্রলিক হর্ন ব্যবহারের অপরাধে তিন ট্রাকের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হিচমী বাজারে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি যানবাহনের বিরুদ্ধে মামলাসহ দেড় হাজার টাকা জরিমানা ও ছয়টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন, আজহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও নমুনা সংগ্রহকারী এ কে এম জিয়াউল হক। জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে হাইড্রলিক হর্ন ব্যবহারকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে তিনটি মামলাসহ দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তাদের ব্যবহৃত ছয়টি হাইড্রলিক হর্ন ধ্বংস করা হয়। এ সময় শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে চালকদের মধ্যে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…