রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জয়পুরহাটে পিকআপে আগুন: আরও একজন গ্রেফতার

ফাইল ছবি

News Desk


জয়পুরহাটে পিকআপভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় মমিন ওরফে মবিন (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিন ওরফে মবিন জয়পুরহাট পৌরসভার পাচুরচক সোনারপাড়ার মৃত জালাল মণ্ডলের ছেলে। এর আগে, ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধারকী থেকে একটি খালি পিকআপ জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পিকআপটি বিনশাড়া এলাকায় পৌঁছালে সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত মাসুদ রানা নামে একজনকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি মমিন ওরফে মবিনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…