বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের ৬ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৬জন’কে আটক করেছে বিজিবি। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপির একটি টহলদল বাংলাদেশের ভেতরে সন্তোষপুর থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০), একই এলাকার চাকপাড়া গ্রামের রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ উপজেলার গুণটুলা গ্রামের তোষার আলী (১৭)। তারা অবৈধভাবে ভারতে গিয়ে ছিলেন।

বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, দালালের সহায়তায় দুই-তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…