রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাগুরায় সাকিবের সঙ্গে দেখা করলেন মাশরাফি


নিউজ ডেস্ক

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতিতে নামা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেছেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক এই টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর নড়াইল-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচন করছেন মাশরাফি। নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফি। অন্যদিকে এবারই প্রথম নির্বাচন করছেন সাকিব। তাই নতুন এই যাত্রায় ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই পাশে পাঁচ্ছেন সাকিব। এর আগে, কয়েক বার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন নির্বাচনের আগেই তার এলাকায় আসবেন সাবেক টাইগার অধিনায়ক। অবশেষে এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন