রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

ছবি: প্রদর্শনী মেলা

নওগাঁ প্রতিনিধি

"প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় একদিন ব্যাপি প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু'র সভাপতিত্বে এবং প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটির অনুষ্ঠানিকতা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক,মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল,আনসার ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা, মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন ও সাংগাঠনিক সম্পাদক রায়হান আলী প্রমুখ।

উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত ৩৩ টি স্টল অংশ গ্রহণ করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…