রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক

ছবিঃ গ্রেফাতরকৃত ব্যক্তি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিশু ধর্ষনের ঘটনায় বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার প্রসাদপুর ইউপির গাড়ীক্ষেত্র এলাকা থেকে অভিযুক্ত বৃদ্ধ আতাউর রহমান ওরফে চেকু (৫৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন থানার উপপরিদর্শক শামীম। অভিযুক্ত বৃদ্ধ প্রসাদপুর ইউপির গাড়ীক্ষেত্র গ্রামের আলহাজ্ব খয়বর মন্ডলের ছেলে।

শিশুটির পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে,সোমবার (৬ মে) সন্ধ্যার সময় অন্য শিশুদের সঙ্গে মেয়েটি খেলা করছিল। এসময় প্রতিবেশি আতাউর রহমান শিশুকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে যায়।’ এসময় অভিযুক্ত আতাউর রহমান চেকুর বাড়িতে কেউ ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি মেয়ে শিশুটিকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর মেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে পরিবারের কাছে সব বলে দেয়। পরিবার মেয়ে শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেন।

এব্যাপারে অভিযুক্ত আতাউর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ভুল ও অন্যায় হয়েছে। আমাকে মাফ করে দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীর সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…