রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় মাটি খেকো আফছারের দৌরাত্নে বিলিন হচ্ছে কৃষি জমি

ছবি: মান্দায় মাটি খেকো আফছারের দৌরাত্নে বিলিন হচ্ছে কৃষি জমি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সালেহা ব্রিকসের স্বত্বাধিকারী আফছার আলী প্রামাণিক দৌরাত্নে বিলীন হচ্ছে কৃষি জমি। জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছেন ইট ভাটায়। কোন ভাবেই থামছে আফছার হাজীর  দৌরাত্নে। তার দৌরাত্নে বিলীন কৃষি জমির শ্রেণী পরিবর্তন হয়ে পুকুর ও ডোবায় পরিনত হচ্ছে। একই সাথে তিনি ওই এলাকায় খড়ি ভাটা স্থাপন করে পরিবেশ বিঘ্নিত করে চলেছেন।

এব্যাপারে প্রশাসনকে স্থানীয়রা বারবার অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জমি মালিকদের অভিযোগ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর মাটি কেটে রাস্তা নষ্ট করছেন মাটি ব্যবসায়ীরা।

প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের অবহেলায় এরকম কর্মযজ্ঞ চালাচ্ছেন মাটি ও ভাটা ব্যবসায়ীরা বলে অনেকের অভিযোগ। আফছার হাজী ভোলাগাড়ী বিলে তিনটি ভেকু মেশিন বসিয়ে দিনরাত কৃষি জমির টপ সয়েল কেটে নিচ্ছেন। ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও কোন ব্যবস্থা হচ্ছে না। তারা বলছেন, নিষেধ করলে শোনে না। আমারা কি করবো। মাঝে মাঝে দু একটা ভ্রাম্যমান হলেও বন্ধ হয় না মাটি কাটা। এজন্য আফছারের মত ভাটা মালিকেরা পার পেয়ে যাচ্ছেন।

সরকারের কোটি টাকার রাস্তার নষ্ট করে মাটি বহন করছেন তারা। এতে রাস্তায় কাদামাটি পড়ে ভোগান্তি বাড়ছে পথচারীদের। দু-একটা দূর্ঘটনাও মাঝে মধ্যে ঘটছে। স্থানীয়রা মাটি কর্তন ও বহন বন্ধের দাবী জানিয়েছেন সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি ব্যবস্থা গ্রহণের কথা জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…