রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় ছোটন হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

ছবি: সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ছেলে সাদিকুল ইসলাম ছোটন (২৩) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নিহতের পরিবার।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নিহতের পরিবার "মান্দা উপজেলা প্রেসক্লাবে"এসে সংবাদ সম্মেলন করেন। 

নিহত সাদিকুল ইসলাম ছোটন মান্দা সদর ইউপির বাদলঘাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানান, সাদিকুল ইসলাম ছোটনকে গত (১২ এপ্রিল) হত্যার উদ্দেশ্যে মারপিট করেন। মারপিটে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় গত (১৫ এপ্রিল) মারা যায়। মারা যাওয়ার পর থেকে হত্যা মামলার প্রধান আসামী গাঁ ঢাকা দিয়ে থাকলেও গত (২৩জুন) রবিবার রাতে পুলিশ মামলার প্রধান আসামি সাগর মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু অদৃশ্য কারণে অন্য ৫ জন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হচ্ছে না।

অন্যদিকে মামলা প্রধান আসামি গ্রেফতারের পর থেকে মামলা তুলে নিতে উল্টো হুমকি দিচ্ছেন নিহতের পরিবারকে।

বর্তমানে আসামীদের শাসন গর্জনে নিহতের পরিবার ও মামলার বাদী পিতা আব্দুর রাজ্জাক নিরাপত্তাহীনতায় ভূগছেন। 

নিহতের পরিবারর সংবাদ সম্মেলন আরো বলেন, মামলার ২-৬ নাম্বার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছেনা। অচিরেই তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান।

আসামীরা হলেন, নাজির উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম (৩৬), রমজানের ছেলে আনোয়ার হোসেন (৪৪), জসিম সরদারের ছেলে আব্দুর রহিম (৪৮), আব্দুর রশিদ (৪৬) ও আলা উদ্দীনের ছেলে সিরাজুল (২৭)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা ও মামলার বাদী আব্দুর রাজ্জাক, মা-আক্তার বানু, চাচা আইজুল হক, চাচী শাহিনুর বেগম, মামা আয়নাল হক, দাদী ফুলজান বেওয়া ও ভাবী রুনা আক্তার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…