রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আ.লীগ নেতার

ছবি: সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আ.লীগ নেতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আব্দুল কাদের সরদার (৪৮) নামে এক আ.লীগ নেতার।

নিহত আব্দুল কাদের নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চক পাহাড় গ্রামের মৃত রবিউল্যাহ সরদারের ছেলে এবং পাড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ. লীগের সাধারন সম্পাদক। 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মাদপুর মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

জানাগেছে, নিহত কাদের নিজ বাড়ি থেকে মান্দা উপজেলার তামান্না কোল্ডস্টোরে আসার সময় মোহাম্মদপুর মোড় এলাকায় দূর্ঘটনার শিকার হন।

তিনি তামান্না কোল্ডস্টোরে রাখা আলু নেওয়ার জন্য আসছিলেন।পথিমধ্যে মোহাম্মদপুর মোড় এলাকায় পৌঁছেলে মাছ বহনকারী পিকআপ ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী কাদের নিহত হন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…