রবিবার, ৭ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আরও দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

ফাইল ছবি

নিউজ ডেস্ক

 বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের পর দলটির আরও দুজন জেলা পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাড. মো. আব্দুল্লাহকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এদিকে, একইদিন নৌকার প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) সংসদীয় আসনে বিএনপি নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…