রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

সংগৃহীত

নিউজ ডেস্ক

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন।

ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়।

তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…