সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ই জুলাই নাচোল মধ্যবাজার স্কুল পাড়া জামে মসজিদ মার্কেটে সকাল সাড়ে দশটায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা শাখার জাপা'র সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাপা নেতা মেরাজ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা ও পৌর জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায়সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করে মোনাজাত পেশ করেন নাচোল স্কুল পাড়া জামে মসজিদের মর্জিন হাফেজ মোহাম্মদ রাজু, এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…